আমিনুল হক, সুনামগঞ্জ

বিচার বিভাগ, সুনামগঞ্জ কর্তৃক আয়োজিত অর্ধবার্ষিকী বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ জুলাই শনিবার জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন সুনামগন্জের মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিন। উক্ত সম্মেলনে সকল বিচারক ,আইনজীবী প্রতিনিধিগন ও বিচার বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের প্রতিনিধিগন অংশগ্রহণ করেন।
পবিত্র কোরান তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া উক্ত সম্মেলনে
দেওয়ানী ও ফৌজদারী মামলা দ্রুত নিষ্পত্তিতে বাঁধা বিপত্তি এবং করনীয় সম্পর্কে বক্তাগন বক্তব্য রাখেন। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির , যুগ্ম জেলা ও দায়রা জজ কাঁকন দে, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এহসান শাহ ,অতিরিক্ত জেলা ম্যজিষ্ট্রেট এ কে এম আব্দুল্লা সহ অন্যান্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিগণ, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি, সেক্রেটারি, জিপি ও পিপি অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির মহোদয় মামলা দ্রুত নিষ্পত্তি কল্পে বিভিন্ন বিভাগের করণীয় বিষয়ে আলোচনা করেন।
পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে দ্রুত মামলা নিষ্পত্তি বিষয়ে তার বিভাগের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন এবং বিচার বিভাগের গৃহিত নানা পদক্ষেপের প্রশংসা করেন।

সভাপতির বক্তব্যে মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মো. হেমায়েত উদ্দিন মহোদয় বলেন রাষ্ট্রের তিন বিভাগের সমন্বিত উদ্যোগে দ্রূততম সময়ে ক্রমাগতভাবে মামলা নিষ্পত্তি বৃদ্ধি পাচ্ছে। তিনি এই ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন এবং এই কল্পে বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় সাধনের উপর গুরুত্ব আরোপ করেন।সম্মেলনের ২য় পর্বে মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ মামলা নিষ্পত্তি তে বিচারক গনের গৃহিত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন এবং জনগনের ন্যায়বিচার প্রাপ্তি ও দ্রুত মামলা নিষ্পত্তি র জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করে উপস্হিত সকলকে ধন্যবাদ জানিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষনা করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version