মোঃ নাজমুল হোসেন বিজয়
বরগুনা জেলা প্রতিনিধিঃ

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কারেন্ট জাল দিয়ে জাটকা ইলিশ ধরার দায়ে ২ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ করা হয়। আটক কৃত জেলেরা হলো বরগুনা সদর উপজেলার ৯নং এম বালিয়াতলী ইউনিয়নের চারাভাঙা গ্রামের আমজাদ মিয়ার পুত্র বেল্লাল গাজী (৩১)ও একই গ্রামের শানু মিয়ার পুত্র বেল্লাল হোসেন (২৮)
আজ শুক্রবার ভোর রাতে পায়রা নদীর ছোট বগী খেয়াঘাট সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
তালতলী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরহাদ রাব্বি ইশান জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর রাত পর্যন্ত নৌ পুলিশের পায়রা নদীতে নিয়মিত অভিযানে নামে। এ সময় নদী থেকে অবৈধ কারেন্ট জাল দিয়ে জাটকা ইলিশ ধরার সময় ২ জেলেকে আটক করে তাদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version