Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

তালতলী উপজেলা আশ্রয়ণ টাস্কফোর্স কমিটির যৌথ সভা অনুষ্ঠিত

মোঃনাজমুল হোসেন বিজয়।
বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার তালতলী উপজেলা আশ্রয়ণ বিষয়ক টাস্কফোর্স কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গবার ১৮ জুলাই সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা’র সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি অমিত দত্ত , তালতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম খান, ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের কর্মকর্তা বৃন্দ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এই যৌথ সভায় আশ্রয়ণ প্রকল্পের ‘ক’ শ্রেণি বন্ধ করে ‘খ’ শ্রেণি চালুর দাবী জানিয়ে বক্তারা বক্তব্য রাখেন। তারা বলেন, এ উপজেলায় যারা ভূমিহীণ ছিলো তারা শতভাগই ভূমি ও ঘর পেয়েছে। এখন অনেকের ভূমি আছে কিন্তু ঘর নেই, তাদেরকে ঘর দেওয়া প্রয়োজন

Exit mobile version