জোবায়ের হোসেন রিহান, ফেনী জেলা প্রতিনিধিঃ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে নি:স্ব কন্যাদায়গ্রস্থ আনোয়ারা বেগম নামে এক বৃদ্ধা মাকে ঘর উপহার দিলেন ফেনীর স্থানীয় সাংবাদিক সৌরভ পাটোয়ারী। তিনি ফেনী থেকে প্রকাশিত দৈনিক প্রভাত আলো পত্রিকার নির্বাহী সম্পাদক ও রাইজিং বিডির ফেনী জেলা প্রতিনিধি।
বৃদ্ধ আনোয়ারা বেগমের স্বামী শফি উল্লাহ। তিন মেয়ে দুই ছেলে নাতি নাতনিসহ ১৪ জন পরিবারের সদস্য নিয়ে মাত্র এক শতাংশ জায়গার উপর একটি কুঁড়ে ও জরাজীর্ণ ঘরে বসবাস করতেন। সেখানে বৃষ্টি এলে পানি পড়তো। সূর্যের আলো প্রবেশ করতো টিনের ফুটো দিয়ে। ঘরে ছিল একটি অবিবাহিত কন্যা। ভাঙ্গাচোরা ঘরের কারণে তার বিয়ে হচ্ছিল না। এমন মানবতার জীবন ও করুণদশার মধ্যে তাদের দিন অতিবাহিত হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে খোঁজ নিয়ে তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরে সৌরভ পাটোয়ারী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন । মানবিক এই ভিডিওটি দেখতে পান দেশ-বিদেশের অসংখ্য মানুষ। অত:পর দেশ-বিদেশ থেকে মানুষ বৃদ্ধার ঘর নির্মাণে সাহায্যের হাত প্রসারিত করেন। চার মাস যাবৎ তহবিল সংগ্রহের মাধ্যমে এই অসহায় এই বৃদ্ধার জন্য একটি সেমি পাকা টিনের ঘর সাড়ে তিন লাখ টাকা ব্যয় নির্মিত হয়।
বুধবার (১২ জুলাই) দুপুরে ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল ও পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক লিটন, বিশিষ্ট সমাজ সেবক নিজাম উদ্দিন ভূঞাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ঘরটি উদ্বোধন করেন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ওই বৃদ্ধার গৃহের আসবাবপত্রের জন্য নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল সাংবাদিক সৌরভ পাটোয়ারীর এমন উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, এরকম অসহায়দের সাহায্যে যে কেউ যেকোনো উদ্যোগ নিলে আমি এই উদ্যোগে সাড়া দেবো এবং পাশে থাকবো।
ব্রেকিং নিউজ
- কেন্দুয়ায় ইয়াবা সেবন: হাতেনাতে ধরা পড়ে তরুণের ৬ মাসের জেল
- দুর্গাপুরে রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
- মোহনগঞ্জে আ.লীগ নেতা লিটন তালুকদার গ্রেপ্তার: নেপথ্যে চেক ডিজঅনার
- ‘রবীন্দ্রনাথকে কাল্ট বানানো যাবে না’: সোমেশ্বরীর তীরে শরৎ উৎসবে কবি এনামূল
- প্রেমও নয়, বন্ধুত্বও নয়—সম্পর্কের নতুন ট্রেন্ড ‘মেবিলেশনশিপ’
- বিরোধী জোটের বিক্ষোভে বিজয়ের দল, জাতীয় কর্মসূচিতেও যোগ দেওয়ার ইঙ্গিত
- অনলাইন জুয়ার ফাঁদ ও কিশোর অপরাধ: নেত্রকোনায় এসপির সতর্কবার্তা
- দুর্গোৎসবে নিরাপত্তা: জামালপুরের ২২৭ মণ্ডপে অতন্দ্র প্রহরায় ৩৫ বিজিবি




