Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

নেপালে হেলিকপ্টার দুর্ঘটনায় পাঁচ মেক্সিকান পর্যটক ও পাইলট নিহত

কাঠমান্ডু: এবার নেপালে (Nepal) দুর্ঘটনার কবলে পড়ল একটি হেলিকপ্টার। অন্তত ছয় জন যাত্রী নিয়ে কপ্টারটি ভেঙে পড়ে বলে জানা গেছে। যাত্রীদের মধ্যে পাঁচ জন বিদেশি যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে মাউন্ট এভারেস্টের কাছে।

নেপালে পাঁচ বিদেশি আরোহী নিয়ে নিখোঁজ হওয়া হেলিকপ্টারের ধ্বংসাবশেষ মিলেছে মাউন্ট এভারেস্টের কাছে। সেখানে পাইলটসহ পাঁচ বিদেশি পর্যটকের ক্ষতবিক্ষত মরদেহও পাওয়া গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ৯এন-এএমভি চপারটি ৫ জন মেক্সিকান পর্যটককে নিয়ে এভারেস্টসহ বেশ কিছু দর্শনীয় স্থান পরিদর্শনের জন্য রওনা দেয়। সফর শেষে চপারটি কাঠমান্ডুর দিকে যাচ্ছিল। তবে এভারেস্টের কাছে এসেই কন্ট্রোল রুমের সাথে এর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে উদ্ধার অভিযানে এভারেস্টের নিকটস্থ নেপালের সোলুখুম্বু জেলার লিখুপিকে গ্রামীণ এলাকা লামজুরায় সেটি ভেঙে পড়ে।

কাঠমান্ডর একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার কপ্টারটি স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ মানাং থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু ১৫ মিনিটের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কপ্টারটির সঙ্গে। নেপালের সোলুখুম্বু জেলার লিখুপিকে গ্রামীণ এলাকা লামজুরায় সেটি ভেঙে পড়ে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এখনও দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈরী আবহাওয়ার কারণে হেলিকপ্টারের নিয়ন্ত্রণ হারান পাইলট। বিষয়টি অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে নেপাল সরকার।

Exit mobile version