আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ

যশোরের ঝিকরগাছা উপজেলা’র ১০ নং শংকরপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাকিল খান সাজু মোটরসাইকেলে সড়ক দূর্ঘটনায় নিহত।

পারিবারিক সুত্রে জানা যায় যে ৬ই জুলাই ২৩ইং বৃহস্পতিবার বেলা ১টা ৫ মিনিটের সাজু নিজ বাসা হতে প্রয়োজনীয় কাজ মিটানোর উদ্দেশ্যে ঝিকরগাছা রওনা হলে বাঁকড়া- ঝিকরগাছা মহাসড়কের জেবি ভাটা সংলগ্ন পৌঁছালে মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খেজুর গাছে সজরে ধাক্কা লাগলে ঘটনাস্থলে আহত হয়।

গুরুতর আহত অবস্থায় প্রাথমিক চিকিৎসার জন্য বাগআঁচড়া মমতাজ মজিদের ক্লিনিকে ভর্তি করে পরে উন্নতি চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হসপিটালে ভর্তি হলে, দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিউরোসায়েন্স হসপিটালে রেফার্ড করে।

সাজু’র পরিবারের সদস্য’রা সাজু’কে নিয়ে এ্যাম্বুলেন্স যোগে ঢাকার উদ্দ্যেশ্যে রওনা দিয়ে বিকাল ৫টার সময় নড়াইল জেলা সদরে পৌছালে
তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৭বছর।

নিহত সাকিল খান সাজু ছিলেন ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের শংকরপুর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সাইদুল ইসলামের একমাত্র ছেলে। তার পিতা সাইদুল ইসলাম ও ক্যানসার রোগে আক্রান্ত।

তাহার এমন করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে তার শোক সমাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন দলমত নির্বিশেষে এলাকার সুধি আপামর জনসাধারণ ও এলাকার ধর্মপ্রান মুসুল্লিগন।

পরিবারিক সূত্রে আরও জানা যায়, মরহুমের নামাজে জানাযা এশার নামাজ বাদ অনুষ্ঠিত হয়ে, পরিবারিক কবর স্থানে দাফন করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version