মঙ্গলবার (৪ জুলাই) সকালে বান্দরবান জেলার দায়রা জজ আদালত প্রাঙ্গনে ন্যায়কুঞ্জ নামে একটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো.হাবিবুল গনি।

তিনি বলেন, বান্দরবানে আদালত প্রাঙ্গনে বিচার গ্রহণ করতে আসা বিচার প্রার্থীদের সর্বোচ্চ সেবা প্রদানে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে ন্যায়কুঞ্জের যাত্রা শুরু হয়েছে।

এসময় বিচারপতি মো.হাবিবুল গনি বান্দরবানের বিভিন্ন মামলা দ্রুত সময়ে নিস্পত্তি করা এবং আদালত প্রাঙ্গনে আসা বিচার প্রার্থীদের সহযোগিতা করার জন্য জেলা ও দায়রা জজ আদালত এর সকল কর্মকর্তা-কর্মচারী, বিচারক, আইনজীবিসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্টার কাজী আরাফাত উদ্দিন, বান্দরব্ন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম, জেলা ও দায়রা জজ মো.ফজলে এলাহী ভূইয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহআলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শর্মী চাকমাসহ জেলা আইনজীবিরা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version