দেশের পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ সোমবার (৩ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পাঁচ বছরের জন্য শপথ নেবেন মেয়র ও কাউন্সিলরর।

প্রধানমন্ত্রীর দৈনন্দিন কর্মসূচির তালিকায় দেখা গেছে, সকাল ১০টায় বরিশাল, খুলনা ও গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া, দুপুর ১২টায় রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিতদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

গত ২৫ মে গাজীপুর, ১২ জুন খুলনা ও বরিশাল এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হয়।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে চমক দেখিয়ে নির্বাচিত হন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন। খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। রাজশাহী এবং সিলেট সিটিতে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন এ এইচ এম খায়রুজ্জমান লিটন ও মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version