দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে আজ রাত ৮টায় শুরু হবে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি।
এর আগে ভারতের বেঙ্গালুরুতে বিকাল ৪টায় বাজবে কিকঅফের বাঁশি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, লেবানন, নেপাল ও কুয়েতকে নিয়ে শুরু হচ্ছে সাফের ১৪তম আসর।

উদ্বোধনী দিনেই উত্তেজনা ছড়াচ্ছে সাফ। কারণ, প্রথমদিনই মুখোমুখি দুই প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ দল ভারত এবং পাকিস্তান। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। টি স্পোর্টস সরাসরি দেখাবে সাফ চ্যাম্পিয়নশিপের সবগুলো ম্যাচ।

এছাড়া টি স্পোর্টসের মোবাইল অ্যাপেও বিনামূল্যে দেখা যাবে সাফ চ্যাম্পিয়নশিপের এই ম্যাচগুলো।

উদ্বোধনী দিনের দুটি ম্যাচই ‘এ’ গ্রুপের। বাংলাদেশের ‘বি’ গ্রুপের লড়াই শুরু বৃহস্পতিবার। দ্বিতীয় দিনের প্রথম ম্যাচেই বাংলাদেশ মাঠে নামবে। বিকেল ৪টায় বাংলাদেশ খেলবে লেবাননের বিপক্ষে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version