শেখ জহিরুল ইসলাম নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ভারত থেকে শাড়ি-লেহেঙ্গা অবৈধ পথে নিয়ে আসার সময় ময়মনসিংহের নান্দাইলে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ৬৪ বস্তা ভারতীয় শাড়ি-লেহেঙ্গা ভর্তি কাভার্ডভ্যান সহ দুই জনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃরাশেদুজ্জামান রাশেদ ও ওসি তদন্ত ওবায়দুর রহমানের নির্দেশনা মোতাবেক এসআই খন্দকার মোস্তাক সঙ্গীয় ফোর্সকে নিয়ে নান্দাইল চৌরাস্তা গোলচত্বর থেকে (ঢাকা মেট্রো-ন ১২১১৮৩) কাভার্ডভ্যানটিকে আটক করে। এসময় অবৈধ পথে আসা কাভার্ড ভ্যানের ভিতর সার্চ করে ৬৪ বস্তা ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা দেখতে পেয়ে মালামাল জব্দ করে এবং চালক পারভেজ মিয়া (২৩) ও হেলপার মনির মিয়া (২২)কে আটক করে,পরে উক্ত কাভার্ডভ্যান সহ আটককৃত ব্যক্তিদেরকে থানায় নিয়ে যায়,জানা যায় দুজনেরই বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার সাগর দিঘীগ্রামে। সুনামগঞ্জ জেলার মধ্যনগর থেকে উক্ত কাভার্ড ভ্যানটি নান্দাইল চৌরাস্তা হয়ে ঢাকার গাজিপুর জেলার মাওনার উদ্দেশ্যে গন্তব্য স্থানে যাচ্ছিল। এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুজ্জামান রাশেদ বলেন, পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে জনগণের স্বার্থে সবধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। পাশাপাশি অভিযান চালিয়ে অবৈধ ব্যবসায়ী ও পাচারকারীদের কে আইনের আওতায় আনার তৎপরতা অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক না কেন ছাড় দেওয়া হবে না।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version