রবিবার, অক্টোবর ৪

 

জয়পুরহাট প্রতিনিধিঃ

গ্র্যাচুইটিসহ অন্যান্য বকেয়া পাওনার টাকা অবিলম্বে পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জয়পুরহাট চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী-কর্মকর্তারা।

বুধবার বেলা ১১টা থেকে ২ ঘন্টা ব্যাপী অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির আয়োজনে শহরের জিরো পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়।পরে চিনিকলের প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান,সাধারণ সম্পাদক আব্দুল মতিন, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি জহুরুল হক সওদাগর, শ্রমিক নেতা বাবুল করিমসহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জয়পুরহাট চিনিকলের দুই শতাধিক শ্রমিক. কর্মচারী ও কর্মকর্তারা তাদের গ্র্যাচুইটিসহ অন্যান্য পাওনাদি প্রায় ১৬ কোটি টাকা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। অচিরেই তাদের সমস্থ বকেয়া পাওনা পরিশোধ করা না হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version