বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক থেকে লোহার কুচি চুরি করে পালানোর সময় মোঃ হাফিজুর রহমান (২৮) নামে এক চোরকে আটক করেছে আনসার সদস্যরা।
বুধবার (০৭ জুন) গভীর রাতে বেনাপোল স্থলবন্দরের এসিড মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক চোর হাফিজুর রহমান বেনাপোল ছোটআঁচড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে।
শার্শা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল রাসেল জানান, বেনাপোল স্থলবন্দরের পিসি শামসুল হকের নেতৃত্বে আনসারের একটি টহল টিম এসিড মাঠে ভারতীয় ট্রাক থেকে লোহার কুচির বস্তা চুরির সময় বেনাপোলের ছোটআঁচড়া এলাকার মোঃ হাফিজুর(২৮) নামে এক চোর আটক করা হয়েছে।
প্রতিদিনের ন‍্যায় বন্দর এলাকায় রুটিন ডিউটি করছিল আনসার সদস‍্যরা। এসিড মাঠে চোরেরা তাদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। তখন আনসার সদস্যরা পেছন থেকে ধাওয়া করে একজনকে লোহার বস্তাসহ আটকে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে লোহার বস্তাসহ আটককৃত চোরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version