পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান অনুষদের সহযোগী অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন মন্ডল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ন্যায় বিচার চেয়ে সহায়তা কামনা করেন। ড. মোঃ আনোয়ার হোসেন মন্ডলের বাড়ী ফরিদপুরের মধুখালী উপজেলায় ।তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি নির্বাচনে স্বতন্ত্র সভাপতি প্রার্থী হিসেবে দাড়িয়েছেন। গত ২৩ মে (মঙ্গলবার) অফিসার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ডেপুটি রেজিস্ট্রার মোঃ ওয়াজকুরুনি এবং উপ-উপাচার্য কার্যালয়ের এপিএস মোঃ রাসেলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন ড. মোঃ আনোয়ার হোসেন মন্ডল। ডাইরিতে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আতাউর রহমান ও রাসেল কর্তৃক সাধারণ ডায়েরি তুলে আনার জন্য তাকে হুকুমি ও শারীরিকভাবে লাঞ্চিত করেছেন বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন,” ভিসি, রেজিস্ট্রার , সকল শিক্ষক, ছাত্রলীগ, স্থানীয় আওয়ামীলীগ সকলের কাছে সাহায্য চেয়েও কোন বিন্দুমাত্র সহায়তা না পেয়ে, আজ মহান আল্লাহ ও একমাত্র শেষ ভরসা বাংলাদেশ রাষ্টের প্রতিষ্ঠাতা জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা কামনা করছি। এ সময় তিনি আরো বলেন,” ১৭ই মার্চ উপলক্ষে “জাতির পিতা মহান নেতা” এবং Magician Mujib The Father of Nation নামে দুটি কবিতা লিখেছেন জাতির পিতার স্মরনে ১০৩ তম জন্মবাষির্কীতে । শারীরিকভাবে লাঞ্চিত ঘটনা অস্বীকার করে ডেপুটি রেজিস্ট্রার আতাউর রহমান বলেন,” না না তার সাথে এমন কোন ঘটনা ঘটে নাই। তিনি কোন প্রমাণ দিতে পারবে?
ব্রেকিং নিউজ
- নেত্রকোনার মোক্তারপাড়া মাঠে ফিরল প্রাণচাঞ্চল্য: বর্ণাঢ্য আয়োজনে ডিসি গোল্ডকাপ শুরু
- ফেসবুক পোস্টে নজর: দুর্গাপুরের কাদাযুক্ত সড়ক দ্রুত সংস্কার করলেন ডেপুটি স্পিকার
- দুর্গাপুরে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ: ‘রুখে দাঁড়াও একসাথে’
- গণমাধ্যম নিয়ন্ত্রণে বর্তমান সরকারের কোনো উদ্দেশ্য নেই: নেত্রকোনায় তথ্য প্রতিমন্ত্রী
- দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও প্রার্থনা
- নেত্রকোনায় ১০৫ গ্রাম হেরোইন ও মোটরসাইকেল জব্দ: গ্রেপ্তার ৩, পলাতক ১
- মাদক নির্মূলে লড়ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী
- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: কেন্দুয়ায় ৫ জনের জেল ও জরিমানা



