নেত্রকোনার দুর্গাপুরে ঘরে টিনের বেড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সায়ন রেমা(১৯) নামের এক মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। আজ (২৪ মে) বুধবার বিকেলে উপজেলার ৪নং বিরিশিরি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দাখিনাইল গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত সায়ন রেমা উপজেলার বিরিশিরি ইউনিয়নের দাখিনাইল গ্রামের প্রবেশ ম্রং এর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,নিহত সায়ন রেমা জন্মের পর থেকেই মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী। সেজন্য তাকে ঘরের ভেতরেই শেকলে বেঁধে রাখতে হয়। প্রতিদিনের মতো আজও শেকলে বাঁধা ছিলো সে। হঠাৎ ঘরের ফ্যানের বিদ্যুৎ সংযোগের তার ছিঁড়ে ঘরের টিনে লাগে। এ-সময় সায়ন রেমা টিনের বেড়ায় স্পষ্ট করা মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশটিকে পরিবারের কাছে হস্তান্তর করার কাজ প্রক্রিয়াধীন আছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version