সোমবার, সেপ্টেম্বর ২৮
তাসলিমুল হাসান সিয়াম,গাইবান্ধা প্রতিনিধি:  গাইবান্ধায় নিখোঁজের পাঁচদিন পর ধান ক্ষেত থেকে চার বছর বয়সী শিশুর খন্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।‌‌‌‌  নিহত বায়োজিদ হোসেন পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা বালুখোলা গ্রামের সৌদি প্রবাসী তাহারুল ব্যাপারীর ছেলে ।
এলাকাবাসী  জানায়, আজ ১৩ ই মে শনিবার বিকেলে স্থানীয় দুইজন ব্যাক্তি  মনোহর পুর ইউনিয়নের তালুকঘোড়া বান্দা গ্রামে ধান ক্ষেতে কাজ করতে গিয়ে শিশুটির অর্ধগলিত খন্ডিত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় । পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠায় ।
এদিকে হত্যাকারী সন্দেহে প্রবাসী তাহারুলের প্রতিবেশী শ্রীকুল‌ নামে এক   ব্যাক্তির তিনটি বাড়ি ও দোকানঘর ভাংচুর করে অগ্নিসংযোগ করে বিক্ষুদ্ধ গ্রামবাসী । পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায়  অভিযুক্ত শ্রীকুলের স্ত্রী ববিতা বেগমকে  আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয় ।
উল্লেখ্য গত ৮ই মে নিজ বাড়ি থেকে খেলার সময় নিখোঁজ হয় শিশু বায়োজিদ হোসেন। পরে অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে ৯ই মে মঙ্গলবার বায়োজিদের সন্ধানে পলাশবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন  তার মা রায়হানা বেগম ।
বায়োজিদ হোসেনের ভাই আখিরুল ইসলাম অভিযোগ করে জানান ,তার স্কুল পড়ুয়া ছোট বোন তিশা আক্তার(১৩) এর সাথে  শ্রীকুলের ছেলে রোমান জোরপূর্বক বিয়ে করতে চায় ।এতে প্রবাসী তাহারুলের পরিবার রাজি না হলে বিভিন্ন হুমকি ও ভয়ভীতির এক পর্যায়ে শিশু বায়োজিদ হোসেনকে অপহরণের পর হত্যা করা হয় ।
Share.

বি এ অনার্স ( বাংলা বিভাগ ) । সাংবাদিকতায় যোগদান: ৪ ই মার্চ ২০১৯।আগ্রহের বিষয় ভ্রমণ , সাহিত্য ,পরিবেশ ও কৃষি।

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version