যশোর জেলা গোয়েন্দা শাখা শার্শা থানায় বিশেষ অভিযানে ২৬ কেজি গাঁজা উদ্ধার করে।
আজ শনিবার (১৩ মে) ভোর পাঁচটায় শার্শা থানার দুর্গাপুর থেকে এ মাদকদ্রব্য উদ্ধার করে।
ঘটনার বিবরণ অনুযায়ী যশোর জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ সাদ্দাম হোসেন, এএসআই মোঃ শফিউল ইসলামের সমন্বয়ে গঠিত একটি চৌকস টীম যশোরের শার্শা থানায় অভিযান পরিচালনা দুর্গাপুর গ্রামের আবাদি জমিতে অজ্ঞাত নামা ৪/৫ জন আসামির ফেলে যাওয়া ২৬ কেজি গাঁজা উদ্ধার করে।
উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য ১৫ লক্ষ ৬০ হাজার টাকা।
এ সংক্রান্ত বিষয়ে এসআই সাদ্দাম হোসেন বলেন,মাদকমুক্ত করার লক্ষ্য নিয়ে যশোর জেলা গোয়েন্দা সংস্থা নিয়মিত অভিযান পরিচালনা করছে তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আজকের এ অভিযান পরিচালনা করা হয় এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে।
তিনি নিজে বাদি হয়ে এ সংক্রান্ত বিষয়ে শার্শা থানায় মাদকদ্রব্য চোরাচালান নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ব্রেকিং নিউজ
- প্রাক্তন স্বামীর ভয়ংকর ফাঁদ: পূর্বধলায় দলবদ্ধ ধর্ষণ মামলায় ধরা পড়ল মাসুদ
- বসতঘরে মাদকের কারবার! নেত্রকোনায় ইয়াবা-হেরোইনসহ আটক ১
- দুর্গাপুরে মাদক উদ্ধার: ব্যাগের ভেতর মিলল ১৪০ বোতল ভারতীয় ফেয়ারডিল
- নেত্রকোনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার: ‘অপরাধ দেখলে ৯৯৯-এ কল করো’
- ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪, মামলা ৪২
- আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে ডিমলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
- বকশীগঞ্জে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার আটক- ৪




