মৌলভীবাজার জেলা পুলিশিং ও সার্ভিস ট্রেনিং সেন্টার, হবিগঞ্জ এর আয়োজনে বৃহস্পতিবার (১১ই মে) মৌলভীবাজার পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশের কনস্টেবল ও নায়েক পদমর্যাদার পুলিশ সদস্যদের জন্য এক সপ্তাহ মেয়াদী ধারাবাহিক দক্ষতা উন্নয়ন কোর্স এর সমাপনী ও সনদপত্র বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে এই সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়।

 

প্রধান অতিথির বক্তব্যে সুদর্শন কুমার রায় বলেন, ” পুলিশ সদস্যদের কর্মদক্ষতা ও জ্ঞান বৃদ্ধি, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং জনসাধারণকে স্মার্ট পুলিশিং সেবা প্রদানের লক্ষ্যে ধারাবাহিকভাবে এসব প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।”

প্রশিক্ষণের সমাপনী দিনে মেধাক্রম অনুসারে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version