রবিবার, অক্টোবর ১৮

তাসলিমুল হাসান সিয়াম,গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাদ্দাম আলী (২৯) নামের এক জিনের বাদশা চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আকলিমা বেগম (৩৩) নামের নারীকে ‍গুপ্তধন পাইয়ে দেওয়ার নামে ১ লাখ ৮০ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণালংকার হাতিয়ে নিয়েছে এই সাদ্দাম।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার কামাল হোসেন।

গ্রেফতারকৃত সাদ্দাম আলী গোবিন্দগঞ্জ উপজেলার বগুলাগাড়ী গ্রামের মুক্তার হোসেনের ছেলে।

এসময় তিনি বলেন, ৮ এপ্রিল সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়নের মরুয়াদহ (সোনালের পাড়া) গ্রামের আকলিমা বেগমকে ওই চক্রটি মোবাইল ফোনে কিছু গায়েবী কথা শোনান। তাকে গুপ্তধন পাইয়ে দেওয়ার কথা বলা হয়। এই প্রলোভন দেখিয়ে আকলিমার কাছে বিভিন্ন সময়ে ১ লাখ ৮০ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন এবং দুই জোড়া হাতের বালাসহ মোট ২ ভরি স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া হয়। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের একটি দল তথ্য-প্রযুক্তি ব্যবহার করে সাদ্দাম আলীকে সনাক্ত করেন।

এরই একপর্যায়ে বুধবার (১১ মে) রাতে পুলিশ অভিযান পরিচালনা করে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের গোবিন্দপুর নলডাঙ্গা এলাকার চরাঞ্চল থেকে সাদ্দাম আলীকে গ্রেফতার করা হয়।

গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন বলেন, ওই সাদ্দাম আলীকে গ্রেফতারসহ তার কাছ থেকে প্রতারণার আত্নসাৎকৃত স্বর্ণালংকারে মধ্যে ২ টি বালা ও স্বর্ণ বিক্রির ১২ হাজার টাকা, ৫টি মোবাইল ফোন, ১৯টি সিম কার্ড জব্দ করা হয়েছে। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।

Share.

বি এ অনার্স ( বাংলা বিভাগ ) । সাংবাদিকতায় যোগদান: ৪ ই মার্চ ২০১৯।আগ্রহের বিষয় ভ্রমণ , সাহিত্য ,পরিবেশ ও কৃষি।

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version