মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনা মোতাবেক শনিবার রাতে (৬ই মে) এসআই/সজিব চৌধুরী ও এএসআই জিবন বাকতী সঙ্গীয় ফোর্সের সহায়তায় শ্রীমঙ্গল উপজেলাধীন পৌরসভার আওতায় সোনার বাংলা রোড এলাকায় অভিযান পরিচালনা করে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী মোঃ ইউসুফ (৪২) কে আটক করা হয়। পৌর এলাকার বিরামপুরের বাসিন্দা মৃত ইদ্রিস মিয়ার ছেলে মোঃ ইউসুফ মিয়া বলে জানা যায়। ইউসুফ মিয়াকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। উক্ত আসামীর নামে ইতি পূর্বে একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন অবস্থায় আছে। ইউসুফ মিয়া চিহ্নিত মাদক কারবারি বলে জানা যায় এলাকাবাসীর অভিযোগে। এ ঘটনার বিষয়ে শ্রীমঙ্গল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়।
উক্ত বিষয়ে জানতে শ্রীমঙ্গল থানার তদন্ত ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, উক্ত আসামির বিরুদ্ধে বিগত দিনে ও মাদক মামলা আছে। রবিবার আসামীকে পুলিশি প্রহরায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
ব্রেকিং নিউজ-
- মামলাজট নিরসনে মিথ্যা মামলা দায়েরের প্রবণতা বন্ধ করতে হবে: অ্যাটর্নি জেনারেল
- প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দিলেন বিশেষ দূত, দোহায় দ্বিপক্ষীয় বৈঠক
- মজুতকৃত ৩৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে বিজিবি
- সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- গুম হওয়া স্বামী ইলিয়াস আলীর খোঁজ জানতে চাইলেন সংসদ সদস্য লুনা
- জ্বালানি সংকট নয়, অতিরিক্ত মজুদ প্রবণতাই চ্যালেঞ্জ: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী
- অতীত অভিজ্ঞতার আলোকে রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকার কার্যকর পদক্ষেপ নেবে: পররাষ্ট্রমন্ত্রী
- সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
