মঙ্গলবার, অক্টোবর ৬

মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে চর গোবিন্দপুর সিনিয়র আলিম মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৫ মে) বিকেলে মাদারীপুর সদর উপজেলার চর গোবিন্দপুরে এ ভবনের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপ।

এসময় উপস্থিত ছিলেন, মাদারীপুর সদর উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, মাদারীপুর জেলা শিক্ষা প্রকৌশলী মোঃ তানভীর ইসলাম, কালকিনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ লোকমান সরদার, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাড. আব্দুল্লাহ আল মামুন, চর গোবিন্দপুর সিনিয়র আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জহিরুল হক, সাবেক সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক লিয়াকত হোসেন লিটন সহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version