নীলফামারীর কিশোরগঞ্জে মবু মিয়া (৫২) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) গভীর রাতে কিশোরগঞ্জ উপজেলা শহরের পুঁটিমারি ভেড়ভেড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মবু মিয়া পুঁটিমারি ভেড়ভেড়ি পশ্চিমপাড়া উত্তর কালিকাপুর এলাকার মৃত মোজ্জামেল হকের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র মামলাসহ ৩৮টি মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায়।

তিনি বলেন, মবু ডাকাত কুখ্যাত মাদক চোরাকারবারি ও উত্তরবঙ্গের মাদক সিন্ডিকেটের অন্যতম হোতা। তিনি দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে বিভিন্ন সময় দেশের বিভিন্ন স্থানে অবস্থান করে মবু ডাকাত অপরাধমূলক কার্যক্রম চালাতেন। এর আগেও একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ৩৮টি মামলা চলমান রয়েছে।

তিনি আরও বলেন, সম্প্রতি তার বিরুদ্ধে একটি মাদক মামলার ওয়ারেন্ট হওয়ায় বৃহস্পতিবার গভীর রাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version