চিত্রনায়ক জায়েদ খান কবে বিয়ে করছেন, সেই প্রশ্ন প্রায়ই করে থাকেন তার ভক্তরা। কাছের মানুষগুলোও তার বিয়ে নিয়ে বেশ আগ্রহী। তবে বরবারই কৌশলে এ প্রশ্নে মুখ খোলেন নায়ক। এবার এ নিয়ে জানা গেল বেশ এগিয়ে থাকা এক তথ্য।

বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে ঈদের আড্ডায় এসে সোমবার জায়েদের বিয়ে নিয়ে খবর দিলেন খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। ‘ছোট ভাইকে’ বিয়ে দিতে পাত্রী দেখা হচ্ছে বলে জানালেন তিনি।

উপস্থাপক বিয়ে নিয়ে প্রশ্ন করলে জায়েদ বলেন, ‘আই এনজয় মাই সিঙ্গেল লাইফ।’ জায়েদের দিকে তাকিয়ে এ সময় ডিপজল বলেন, ‘ওর বিয়েটা অবশ্যই দিব। দেখা হচ্ছে। যদি ভালো লাগে খুব স্বল্প সময়েই বিয়ে হবে।’

জায়েদ বলেন, ‘আমি তো বলেছি আমি স্টিল সিঙ্গেল। ওপেন বলতে চাই। পছন্দের কেউ নেই। কারো সাথে সম্পর্ক নাই। আমি এখন একদম সিঙ্গেল।’ ডিপজলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ভাইয়ার সঙ্গে সবই শেয়ার করি।’ ডিপজল তখন বলেন, ‘থাকলে কানে আসবে।’

এর আগে এক ছাত্রনেতার বিয়েতে অতিথি হিসেবে গিয়ে ছবি তুলে তা ফেসবুকে পোস্ট করলে ওই পোস্টেও জায়েদ খানকে বিয়ে নিয়ে প্রশ্ন করেন অনেকে। চিত্রনায়িকা নূতন ওই পোস্টের কমেন্টে লেখেন, তার বিয়ের জন্য দেশের বাইরে যাচ্ছেন না তিনি। তবে জায়েদ এর উত্তরে লেখেন, আপা বাইরে থেকে ঘুরে আসেন।

এর আগে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ বিতরণ অনুষ্ঠান উপলক্ষে রিহার্সেলে অংশ নিয়ে মার্চেও সাংবাদিকদের বিয়ে নিয়ে প্রশ্নের উত্তর দেন এই অভিনেতা।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুইবারের সাবেক সাধারণ সম্পাদক বলেন, ‘আমি আসলে ফ্যাশন ভালোবাসি। আমি বুড়া হইনি এখনও। যতক্ষণ পর্যন্ত সংসার না হয়, যতক্ষণ ব্যাচেলর, ততক্ষণ পর্যন্ত আমি ইয়াং। আমি তো ইয়াং। আই এনজয় মাই লাইফ। লাইফটা এখনও এনজয় করি আমি।’

বিয়ে করবেন কবে জানতে চাইলে তখন তিনি বলেন, ‘মানসিকভাবে সংসার করার যে প্রস্তুতি, সেটা আামার এখনও হয়নি। সংসার করলে মন দিয়েই করতে চাই। জন্ম মৃত্যু বিয়ে আল্লার ওপর। এ নিয়ে কোনো প্রস্তুতি নাই।’

দ্যা মেইল বিডি/এইচ

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version