কিছুটা কমানোর পর আবার দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে এক হাজার ২৮৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম হয়েছে ৯৮ হাজার ৪৪৪ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

রোববার থেকে সোনার নতুন এ দাম কার্যকর করা হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ভালোমানের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ২৮৩ টাকা বা‌ড়ি‌য়ে নতুন দাম নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৯৮ হাজার ৪৪৪ টাকা, যা এতদিন ছিল ৯৭ হাজার ১৬১ টাকা।

এতে আরো বলা হয়, স্থানীয় মার্কেটে পাকা সোনার মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার (১৬ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ দাম বলবৎ থকবে।

এর আগে, গত ১০ এপ্রিল সোনার দাম কমানো হয়। তার পাঁচদিন পরই মূল্যবান ধাতুটির মূল্য বৃদ্ধি পেল। ঐদিন দেশের বাজারে সোনার দাম ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছিল ৯৭ হাজার ১৬১ টাকা। যা এতদিন ছিল ৯৯ হাজার ১৪৪ টাকা।

টিএমবি/এইচ

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version