অনলাইন ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বারবার উন্নয়নের কথা বলে তারা (আওয়ামী লীগ) মানুষকে বোকা বানাচ্ছে। উন্নয়নের কথা বলে তারা প্রতিমুহূর্তে দুর্নীতি করছে। উন্নয়নের কথা বলে তারা দেশকে ধ্বংস করে দিয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁওয়ের পাবলিক ক্লাব মাঠে রংপুর ও রাজশাহী বিভাগ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান আলোচকের বক্তব্য এসব কথা বলেন তিনি।

আগামীতে আন্দোলনের কথা উল্লেখ্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এমন একটা ক্রান্তিলগ্নে এসে উপস্থিত হয়েছি যে, আগামী দিনগুলোতে আমরা যদি নিজেদের সংগঠিত করে আন্দোলনের মধ্য দিয়ে ভয়াবহ দানবীয় সরকারকে পরাজিত না করতে পারি তাহলে জাতির অস্থিত্ব বিপন্ন হয়ে যাবে। আজকে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ এ দেশকে নতজানু রাষ্ট্র হিসেবে ও মানুষকে শোষণ করে ব্যর্থ রাস্ট্রে পরিণত করতে চায়, তা হতে দেওয়া হবে না।

তিনি বলেন, ভোলা থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছে। ১৭ জনের প্রাণ গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ১০ দফা দাবি দিয়েছেন সেটি ছাড়া আমরা নির্বাচনে অংশ নেবো না।

টিএমবি/এসএস

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version