বলিউড অভিনেতা সালমান খানের পরবর্তী সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। এ সিনেমায় ২৫ বছরের ছোট পূজা হেগড়ের বিপরীতে অভিনয় করেছেন সালমান। ঈদুল ফিতরে মুক্তি পাবে এটি। বর্তমানে এই জুটি সিনেমার প্রচারে ব্যস্ত সময় পার করছেন।

সালমান খানের সঙ্গে পূজার এটি প্রথম সিনেমা। এতে কাজ করতে গিয়ে বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলরের সঙ্গে না জড়িয়েছে পূজার। বেশ কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, সম্পর্কে জড়িয়েছেন তারা। যদিও এ বিষয়ে এতদিন কথা বলেননি তাদের কেউ-ই। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন পূজা হেগড়ে।

টাইমস অব ইন্ডিয়াকে পূজা হেগড়ে বলেন- এ বিষয়ে আমি কি বলব? আমি কেবল আমারই সম্পর্কে পড়তে থাকি। আমি সিঙ্গেল, আমি সিঙ্গেল থাকতেই পছন্দ করি। সত্যিকার অর্থে আমি এখন আমার ক্যারিয়ারে মনোযোগ দিচ্ছি। এসব গুঞ্জন নিয়ে আমি আর বক্তব্য দিতে পারি না।

ফরহাদ সামজি পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় রাম চরণকে ক্যামিও চরিত্রে দেখা যাবে। তা ছাড়াও সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ‘বিগ বস’খ্যাত শেহনাজ গিল, পাঞ্জাবি গায়ক জাসিস গিল, সিদ্ধার্থ নিগম, পলক নিগম, রাঘব জুয়াল, দক্ষিণী সুপারস্টার ভেঙ্কটেস, জাগপতি বাবু প্রমুখ।

টিএমবি/এইচ

 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version