গানের জগতে বেশ সম্ভাবনা তৈরি হয়েছিল ভারতের জি-বাংলার ‘সা-রে-গা-মা-পা’খ্যাত বাংলাদেশি গায়ক মঈনুল আহসান নোবেলের। তবে সে সম্ভাবনা যেনো নিজেই নষ্ট করেছেন তিনি। গানের চেয়ে বেশি ব্যক্তিজীবন আর নানা মন্তব্যের কারণে হয়েছেন আলোচিত। নিজের স্ত্রীও তার সঙ্গ ছেড়েছেন। বিচ্ছেদ হয়েছে বছর খানেক আগে।

এবার নিজের ক্যারিয়ার ও সাবেক স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলেলেন নোবেল।

মঙ্গলবার ফেসবুকে নোবেল জানান, তার জীবনের প্রতিটি ঘটনা অপ্রত্যাশিতভাবে হয়েছে। যা খুবই হৃদয়বিদারক। সঙ্গে এও বলেন, তার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। এখন মৃত্যুর জন্য অপেক্ষা করছেন তিনি।

এই গায়কের কথায়, আমার জীবনে প্রতিটি ঘটনা অপ্রত্যাশিতভাবে ঘটেছে। যা হৃদয়বিদারক। হতে পারে তা মাদক ও অ্যালকোহল। আমার মাথায় ৭০টি সেলাই এবং আমার সাবেক স্ত্রী এতে খুশি। আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। এখন বাকি আছে শুধু মৃত্যু। তোমাকে সুস্বাগতম প্রিয়তমা। তোমাকে আলিঙ্গন করতে প্রস্তুত আমি।

টিএমবি/এইচ

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version