হযরত আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় ২ শতক জমি নিয়ে দ্বন্দ্বের জেরে বড়ভাই ও ভাতিজার লাঠির আঘাতে জাকিরুল ইসলাম মিস্টার (৩৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (০৮ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার সকালে উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের প্রান্নাথ পাটিকাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার কেরামত আলীর বড় ছেলে জহুরুল হকের সাথে তার ছোট ছেলে জাকিরুল ইসলাম মিস্টারের ২ শতক জমি নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার সকালে ওই জমির উপর থাকা একটি আম গাছকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় বড়ভাই জহুরুল হক ও তার ছেলে মুকুল রব্বানীর লাঠির আঘাতে জাকিরুল ইসলাম মিস্টার গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন জাকিরুল ইসলাম মিস্টারকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

দুই ভাইয়ের মারামারি থামাতে গিয়ে পিতা কেরামত আলীও আহত হয়েছেন।

হাতীবান্ধা থানার ওসি শাহা আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

দ্যা মেইল বিডি/এইচএসএস

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version