নাদিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজে জিকে ফাউন্ডেশন উদ্যোগে শনিবার এতিম অসহায় শিশুদের সাথে নিয়ে ইফতার, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।

এ সময় দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি ও অগ্রযাত্রা অব্যাহত রেখে মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত এতিম শিশুদের উদ্দেশ্যে শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল প্রধান অতিথির বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি এতিম অসহায় শিশুদের বিশেষভাবে দৃষ্টি দেন। এছাড়াও প্রতিবন্ধী বিধবানারী সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছেন ।

মাননীয় প্রধানমন্ত্রীর হাতেই এ দেশের সকল মানুষ নিরাপদ। তিনি আরও বলেন আমার নিজ পরিবারের সাথে ইফতার না করে শিবগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে এতিম ও অসহায়দের সাথে নিয়ে ১৬ টি রোজাই ইফতার করেছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, পৌর মেয়র সৈয়দ মুনিরুল ইসলাম, ছত্রজিতপুর ইউ পি চেয়ারম্যান গোলাম রাব্বানী ছবিসহ শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্ব মুহূর্তে কয়েক হাজার এতিমদের সাথে নিয়ে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।

 

টিএমবি/এইচএস

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version