সোমবার, সেপ্টেম্বর ২৮

তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সদর উপজেলার হাট লক্ষ্মীপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়িসহ ১২টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে স্থানীয়দের দাবি।শুক্রবার (৭ এপ্রিল) সকালের দিকে উপজেলার লক্ষ্মীপুর বাজারের গরুহাটির প্রবেশ পথের ধারে দোকানপাট গুলোতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এসময় আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ঘটনাস্থলে দমকলকর্মী ৩টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় লোকজনের কাছে আগুন লাগার সূত্র জানতে চাইলে তারা সঠিকভাবে কেউ কোনও তথ্য দিতে পারেনি। তবে অনেকে ধারণা করছেন বিদ্যুৎতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।গাইবান্ধা ফায়ার সার্ভিসের পরিদর্শক মশিউর রহমান বলেন, ঘটনাস্থলে ৩টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও হিসাব করা হয়নি।

Share.

বি এ অনার্স ( বাংলা বিভাগ ) । সাংবাদিকতায় যোগদান: ৪ ই মার্চ ২০১৯।আগ্রহের বিষয় ভ্রমণ , সাহিত্য ,পরিবেশ ও কৃষি।

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version