মানিকছড়ি প্রতিনিধি: স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানিকছড়ি ব্লাড ডোনার্স এসোসিয়েশন’এর সদস্যদের নিজস্ব অর্থায়নে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দরিদ্র ও নিম্ন আয়ের ৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরের সংগঠনের কার্যালয় সংলগ্নে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, ছোলা, খেজুর, মুড়ি, চিনি, সেমাই, পেয়াজ, রসুন, আলু, চিড়া, লবণ ইত্যাদি।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের এডমিন মাওলানা মো. তাজুল ইসলাম, মাঈন উদ্দিন রাফি, কার্যকরী সদস্য মো. আরিফ হোসেন, আমিনুল ইসলাম, আকলিমা আক্তার, শাহাদাত হোসেন, আলমগীর হোসেন ও মিজানুর রহমান প্রমুখ।
বিতরনকালে এডমিন মাওলানা মো. তাজুল ইসলাম বলেন, ‘পবিত্র মাহে রমজান উপলক্ষে ‘প্রজেক্ট-০৫’ এ আমরা যাদের সামর্থ নেই ইফতার করার মত এমন পাহাড়ি অঞ্চলের ১শ অসহায় হতদরিদ্র পরিবার ও এতিমদের তালিকা করেছি। তাদের মধ্যে ১ম পর্যায়ের ৫০টি পরিবারের কাছে আজকে আমাদের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এছাড়াও প্রত্যন্ত অঞ্চলের ৯টি এতিমখানায় আমাদের ইফতার কর্মসূচি চলমান রয়েছে। আমাদের এই কার্যক্রমে যারা অর্থ, শ্রম ও সময় দিয়ে সহযোগীতা করেছেন মানিকছড়ি ব্লাড ডোনার্স এসোসিয়েশন পক্ষ থেকে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।
টিএমবি/এইচ



