রবিবার, অক্টোবর ১৮

২০১৯ সালে বঙ্গবাজার মার্কেটকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ফায়ার সার্ভিস। দূর্ঘটনা এড়াতে ১০ বার নোটিশ ও দেয়া হয়েছিল, মার্কেটের সামনে টাঙ্গানো হয়েছিল ব্যানার। এত কিছুর পরেও ব্যবসায়ীরা এই ভবনটিতে তাদের ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে গেছেন বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

ফায়ার সার্ভিসের কার্যালয় কাছে হবার পরেও আগুন নেভাতে এত বেগ পাওয়ার কারণ হিসেবে তিনি জানান, উৎসুক জনতা এবং পানির স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে সময় বেশি লেগেছে। এছাড়া বাতাসের বেগ বেশি থাকায় এক জায়গায় আগুন নেভালে আরেক জায়গায় আগুন ছড়িয়ে পরছিলো।

দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টার বেশি সময় পর ভয়াবহ এ আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানান তিনি। এ অভিযানে তাদের আট সদস্য আহত হয়েছে ,যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তারা চিকিৎসাধীন আছেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version