ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সংকল্প পাঠাগার (সপা) এর আয়োজনে ঢাকাস্থ মোক্ষপুর ইউনিয়নবাসীর ইফতার ও দোয়া মাহফিল-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (৩ এপ্রিল) সোমবার বিকালে ঢাকার কাটাবনে অবস্থিত গ্লোরিয়াস চাইনিজ রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংকল্প পাঠাগার সপা’র প্রতিষ্ঠাতা ও সভাপতি এ্যাড. মহিউদ্দীন আহমেদ শাহীন এর সভাপতিত্বে ও সপা’র সদস্য মুহাঃ নূরুজ্জামানের সঞ্চালনায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, মো. রজব আলী, মো.আনোয়ার হোসেন,ওসি জাহিদ হোসেন,শাকিল মো.আশরাফ আলী, মো.জসিম উদ্দীন, মো.নসরুজ্জামান কামাল, মো.আবুল কালাম, মো.মাহফুজুর রহমান, মো.সুরুজ্জামান, মো.নাজমুল হক, তৌহিদুল আলম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুফতি মো.হুমায়ুন কবির।

সভাপতির সূচনা বক্তব্যে এ্যাড. মহিউদ্দীন আহমেদ শাহীন মোক্ষপুর ইউনিয়নের উন্নয়নের ৮ দফা সম্মতির ডাক উস্হাপন করেন। তিনি ৮ দফাকে মোক্ষপুর ইউনিয়নের উন্নয়নে মূল চালিকা শক্তি বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে ঢাকাস্থ মোক্ষপুর ইউনিয়নবাসীর ব্যাপক উপস্থিতে ভবিষ্যত পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য পেশাজীবীদের পক্ষে মাইনষ্টোন কলেজের কো- অর্ডিনেটর মো.নসরুজ্জামান কামাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো.নূরুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সরোয়ার আলম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরাফাত আলম, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজিব হাসান রাজ এবং ঢাকা কলেজের ছাত্র জহিরুল ইসলামকে সর্বসম্মতিক্রমে কো-অর্ডিনেটর এর দায়িত্ব অর্পন করা হয়।

ইফতারের পূর্ববর্তী সময়ে সপা’র উপদেষ্টা পীরজাদা ওমর ফারুক আল নোমানী দেশ ও জাতির কল্যাণ এবং সকলের সুস্বাস্থ্য – দীর্ঘায়ু কামনায় দোয়া পরিচালনা করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version