বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে বিজিবি, তিন বাহিনী

মাহমুদুর রহমান রনি (অনলাইন ডেস্ক):-

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী। সেই সঙ্গে যোগ দিয়েছে বর্ডার হার্ড বাংলাদেশ বা বিজিবি।

মঙ্গলবার (০৪ এপ্রিল) সকাল পৌনে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় বিমান বাহিনী। এর কিছুক্ষণ পরে পৌঁছায় সেনাবাহিনী। পরে, সকাল সাড়ে ৮টার দিকে তাদের সঙ্গে যোগ দেয় নৌবাহিনী। এরপর সব শেষ যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এদিকে, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। পাশাপাশি ঢাকা ও আশপাশের সবগুলো ফায়ার ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়েছে।

ফায়ার সার্ভিসের সদস্যরা মার্কেটের চারদিক থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ছে। বঙ্গবাজার মার্কেটে লাগা আগুন পাশের এনেক্সকো টাওয়ারেও ছড়িয়ে পড়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজার মার্কেটে আগুন লাগার খবর পাওয়া যায়। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ১২ মিনিটে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া হতাহতের কোনো খবরও জানাতে পারেননি তিনি।

 

দ্যা মেইল বিডি/এম আর আর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top