বহুল জনপ্রিয় জাতীয় দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক ও সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার,নিঃশর্ত মুক্তিসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৩১ মার্চ) বিকালে প্রথম আলো বন্ধু সভা,যশোরের উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি আয়োজন করে।

প্রথম আলো বন্ধু সভা যশোরের সভাপতি লাকি কাপুড়িয়ার সভাপতিত্বে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরর সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম আইয়ুব, প্রথম আলোর যশোর প্রতিনিধি মাসুদ আলম, মনিরুল ইসলাম, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল প্রমুখ।

সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা মামলা প্রত্যাহার ও সাংবাদিককে মুক্তি দিতে এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

আজকের এ মানববন্ধনে সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অর্ধ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version