বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে ৩৪ বিজিবির অধিনস্থ রেজু আমতলীর বিজিবি বিশেষ টহলদল কর্তৃক বার্মিজ সিগারেট উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (৩০শে মার্চ) ভোর প্রায় ৫টার সময় কক্সবাজার ৩৪ বিজিবির রেজু আমতলী বিজিবি জোয়ানেরা নাইক্ষ‍্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের মগঘাটা নামক এলাকার একটি রাবার বাগানে অন্যত্র পাচার করার জন্য গোপনে মজুদ করে রাখা অবস্থায় মালিকবিহীন বিভিন্ন প্রকার বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত বার্মিজ সিগারেট গুলো ধ্বংসের জন্য কক্সবাজার ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, নাইক্ষ‍্যংছড়ি মিয়ানমার সীমান্ত এলাকার কিছু দুর্গম জায়গা দিয়ে স্থানীয় চোরাকারবারীরা রাতের আঁধারে সময় সুযোগ বুঝে স্থানীয় প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে রাজস্ববিহীন অবৈধ সিগারেট বাংলাদেশের অভ্যন্তরে এনে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিয়ে অধিক মুনাফা লাভের জন্য বেপরোয়া হয়ে উঠেছে বলে জানা গেছে।

উদ্ধারকৃত বিভিন্ন প্রকার সিগারেটের এর মধ্যে রয়েছে ৪ হাজার ৫ শত পেকেট বার্মিজ তৈরি মুন্ড সিগারেট, ৪ হাজার ৫ শত প্যাকেট এসও সিগারেট, ৩ হাজার বার্মিজ ওয়ারিস সিগারেটসহ মোট ১২ হাজার ৯ শত প‍্যাকেট সিগারেট।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version