জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে ক্রয়কৃত সম্পত্তিতে জোর করে মাটি ভরাট করে জোর পূর্বক দখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে আজাদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। মাটি ভরাট কাজে বাধা দিলে আজাদ গংরা তাদের বিভিন্ন ভাবে প্রাণ নাশের হুমকি দিলে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ফেরদৌস হোসেন। উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কাঁচনা গ্রামে এ ঘটনা ঘটে।
৷ থানায় লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার কড়িয়া গ্রামের মৃত সামছুদ্দিন মন্ডলের পুত্র ফেরদৌস হোসেন উপজেলার কাঁচনা মৌজার ২০১ নং খতিয়ানের ২৮১ নং দাগের ৬শতক ভিটা জমি ২০১৩ সালের ২৩ জানুয়ারী দলিল মূলে (দলিল নং- ৭২৭) সাইট উল্লেখ করে ক্রয় করে ভোগ দখল করে আসছেন । এমতবস্থায় ঐ জমিতে বাড়ী করার প্রস্তুতি নিলে ঐ গ্রামের শফির উদ্দিনের পুত্র আজাদ আলী সহ তার সাঙ্গপাঙ্গরা জমিটি জোর পূর্বক দখলের উদ্দেশ্যে তড়িঘড়ি করে মেসি ট্যাক্টর দিয়ে মাটি ভরাটের কাজ শুরু করে। গত বৃহস্প্রতিবার ( ৩০ মার্চ ) ফেরদৌস এ ঘটনা জানতে পেরে সেখানে গিয়ে দেখেন মাটি ভরাট করে দখলের পায়তারা করছে। একাজে বাধা দিলে উল্টো তারাই বিভিন্ন প্রকার হুমকি দেয়।
ভুক্তভোগী ফেরদৌস হোসেন বলেন, ২৬ শতক জমির মধ্যে সাইট উল্লেখ করে ৬ শতক জমি আমি ক্রয় করি। প্রতিপক্ষরা জমিটি বিক্রয় করার প্রস্তাব দিলে আমি রাজি না হওয়ায় তারা জোরপূর্বক দখলের পায়তারা করছে।
আজাদ আলীর স্ত্রী বলেন, জমিটি আমার স্বামীর ক্রয় করা । আমরা মাটি ভরাট করছি দেখে ওরা এসে আমাদের মাটি ফেলতে বাধা দিচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য মনোয়ার হোসেন বলেন, উভয় পক্ষকে নিয়ে কয়েক দফা শালিশ বৈঠকের মাধ্যমে দলিলমূলে তাদের জায়গা বুঝে দেওয়া হয়েছে।
তারিখঃ ৩১/০৩/২০২৩ইং
ব্রেকিং নিউজ
- সরকারি গেস্ট রুমে বসবাস করেও নির্ধারিত সময়ে অনুপস্থিত ইফা’র ডিডি!
- এমপি রফিকুল ইসলাম হিলালী আজ আটপাড়ার সুখারী ইউনিয়নের হাওর পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তার আশ্বাস দেন
- কেন্দুয়ায় গণিত পরীক্ষায় ক্যালকুলেটর কেড়ে নেওয়ায় উত্তেজনা, কেন্দ্র অবরুদ্ধ
- মদনে গরু চুরির ঘটনায় ৩ যুবককে পুলিশের কাছে সোপর্দ করল জনতা
- বন্যাদুর্গতদের জন্য প্রস্তুত ৩ মাসের খাদ্য সহায়তা: জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী
- সাত মাসের শিশু সন্তানকে হত্যার অভিযোগে পাষণ্ড পিতা গ্রেপ্তার
- পূর্বধলায় পৌনে ৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, যুবক গ্রেফতার
- দুর্গাপুরে মাদকাসক্তদের দ্বন্দ্বে খুন, রাতভর অভিযানে মূল ঘাতক গ্রেপ্তার



