Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন লিটন

অনলাইন ডেস্ক:-
ষষ্ঠ ওভারের প্রথম বল। বেন হোয়াইটের ডেলিভারিতে সিঙ্গেল নিয়ে ফিফটি পূর্ণ করলেন লিটন দাস। মাত্র ১৮ বলেই অর্ধশতক পূর্ণ করলেন তিনি। যা বাংলাদেশের ক্রিকেটে দ্রুততম ফিফটি।

দ্রুত পঞ্চাশ তুলতে গিয়ে তিনি ভেঙ্গেছেন মোহাম্মদ আশরাফুলের ১৬ বছরের পুরোনো ২০ বলে ফিফটির রেকর্ড, ২০০৭ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সে রেকর্ড গড়েছিলেন তিনি।

আয়ারল্যান্ডের বোলারদের ওপর দিয়ে ঝড় বইয়ে দিয়ে গড়লেন বাংলাদেশের পক্ষে দ্রুততম ফিফটির রেকর্ড। ৫ চার ও ৩ ছয়ে ক্যারিয়ারের দশম টি-টোয়েন্টি ফিফটি করেছেন লিটন।

 

দ্যা মেইল বিডি/এম আর আর

 

Exit mobile version