যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ইং উপলক্ষে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর পক্ষ থেকে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্বরণ করা হয়। আজ রোববার ( ২৬ মার্চ) সকালে ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা-বোনদের আত্ম ত্যাগ তিতিক্ষার বিনিময়ে ছিনিয়ে এনেছিল স্বাধীনতার লাল সবুজের পতাকা।শুরু হয় নতুন সূর্যোদয়। আমরা পেয়েছি হাজার বছরের স্বপ্ন- ‘স্বাধীনতা’। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ইং উৎসবমুখর করতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব অফিস কার্যালয় (সেন্ট্রাল রোড, সোনালী ব্যাংক এর বিপরীত) থেকে শুরু করে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ এর মাধ্যমে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সদস্য সচিব মশাহিদ আহমদ (দৈনিক আমাদের কন্ঠ/ দৈনিক সিলেট বানী), মোঃ জোসেপ আলী চৌধুরী (সকালের শিরোনাম/দৈনিক নয়া বঙ্গবাজার), অঞ্জন প্রসাদ রায় চৌধুরী (দৈনিক বঙ্গজননী), মঈনুল হক (দৈনিক সংবাদ সারাদেশ), শাহ মোহাম্মদ রাজুল আলী (দৈনিক ভোরের চেতনা), কে এম সাইদুল ইসলাম (দৈনিক খবরপত্র), চিনু রঞ্জন তালকুদার (দৈনিক গণমুক্তি), আব্দুল মুকিত ইমরাজ (জনতার দলিল), রিপন আহমদ (দৈনিক ভোরের সময়), বিজয় শাহ (দৈনিক অপরাধ কন্ঠ), জাহেদুল ইসলাম পাপ্পু (কুলাউড়ার ডাক), তিমির বনিক (বিডি মেইল ) মৌলভীবাজার প্রতিনিধি সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
ব্রেকিং নিউজ
- ভিডিও করে ব্ল্যাকমেইল ও সংঘবদ্ধ ধর্ষণ: দুর্গাপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২
- কলমাকান্দায় পুলিশের অভিযান: ধানক্ষেত ও স্কুল ব্যাগ থেকে মদ উদ্ধার
- এআই দিয়ে তারকাদের ভুয়া ভিডিও, প্রতিকার কী?
- হুতি কারা? ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী থেকে আঞ্চলিক শক্তি হয়ে ওঠার ইতিহাস
- হার্টে ছিদ্র নিয়ে লড়ছে মাহিরা, বাঁচাতে প্রয়োজন আপনাদের একটু সাহায্য!
- নেত্রকোনা সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার চোরাই পণ্য জব্দ
- নেত্রকোনা হাউজ প্রাঙ্গণে সিনিয়র সচিব ও তার সহধর্মিণীর নিম গাছ রোপণ
- ইয়াবা উদ্ধার ও ওয়ারেন্ট তামিল: মদনে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫




