আরিফুর রহমান, ঝালকাঠি।।
ঝালকাঠি সরকারি কলেজে নানা কর্মসূচির মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (২৬ মার্চ) দিনের প্রথম প্রহরে কলেজ প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।এরপর কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকীর নেতৃত্বে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতার অমর সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এসময় উপাধ্যক্ষ প্রফেসর সুকদেব বাড়ৈ, ইংরেজি বিভাগের অধ্যাপক ইলিয়াস বেপারী,কলেজ ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান শাওন সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা -কর্মচারী উপস্থিত ছিলেন।
ব্রেকিং নিউজ-
- জ্বালানি তেলের অবৈধ মজুতদারি রোধে ৩৮৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
- জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার
- সড়ক দুর্ঘটনা রোধে গণপরিবহনে জিপিএস ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত
- তরুণ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে: সংস্কৃতিমন্ত্রী
- ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ চাই: ট্রাম্প
- ক্রীড়া কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক
- ক্লাসে আসেন না শিক্ষক, প্রক্সি দেন নাতনি! স্কুলের জমি বিক্রি !
