একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়া ৯ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব। গতকাল বুধবার বিকালে ফেনী সিটি গার্লস হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলার পুলিশ সুপার জাকির হাসান। ক্লাবের প্রেসিডেন্ট সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। অনুভূতি প্রকাশ করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল মোতালেব, মুক্তিযুদ্ধকালীন ভারতের ত্রিপুরার মুহুরী ইয়ুথ ট্রেনিং ক্যাম্পের ডেপুটি ক্যাম্প চীফ ও ফেনী জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা সম্পাদক মোস্তফা হোসেন, রহিমা বেগম। অপর সংবর্ধিত মুক্তিযোদ্ধাগণ হলেন মীর হোসেন ভূঞা, আবু তাহের, এম এ রব, এটিএম কামাল উদ্দিন, আহসান হাবিব সাজু, সৈয়দ নাছির উদ্দিন। তাদেরকে ক্রেষ্ট, উত্তরীয় ও উপহার প্রদান করা হয়।
রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব এর ফাস্ট প্রেসিডেন্ট আবদুল আউয়াল সবুজের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন রোটারী ক্লাবের এরিয়া এডভাইজার পিপি জালাল উদ্দিন বাবলু, এরিয়া ডিরেক্টর পিপি আবু জুবায়ের ভূঞা মুন্না, রোটারী ক্লাব অব ফেনী অপরূপার চার্টার প্রেসিডেন্ট এম. মামুনুর রশিদ, অপূর্ব এর পাস্ট প্রেসিডেন্ট সাইদুল মিল্লাত মুক্তা, প্রেসিডেন্ট ইলেক্ট জহিরুল আলম, রোটার্যাক্ট ক্লাবের ডিআরআর ইলেক্ট শরীফুল ইসলাম অপু প্রমুখ।
ব্রেকিং নিউজ-
- যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যা, জামালপুরে স্বামীর মৃত্যুদণ্ড ও জরিমানা
- কলমাকান্দায় প্রাণিসম্পদ উপ-সহকারী ‘ডাক্তার’ সেজে খামারিদের সঙ্গে প্রতারণা
- কোম্পানীগঞ্জ থেকে অপহৃত কিশোরী ভৈরব থেকে উদ্ধার: আটক ১
- বাজারে যাওয়ার পথে কুপিয়ে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার
- নেত্রকোনায় নিখোঁজের পর আত্মীয়ের ঘরে মিলল শিশুর রক্তাক্ত দেহ
- সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও দপ্তর পরিদর্শন নেত্রকোনার ডিসির
- র্যাবের পৃথক অভিযানে কলমাকান্দার ধর্ষক গ্রেপ্তার ও যাত্রাবাড়ীর নিখোঁজ কিশোরী উদ্ধার
- ৭ এপ্রিল রাষ্ট্রীয় সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
