ঝালকাঠির নলছিটিতে স্বাস্থ্যসেবায় আধুনিকায়নের জন্য উদ্বোধন করা হয়েছে ডিজিটাল ডায়াগণস্টিক এন্ড কনসালটেশন সেন্টার। হাসপাতাল সড়কে সোমবার সকালে দোয়া, আলোচনা ও ফিতা কেটে ডিজিটাল ডায়াগণস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট গাইনী বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. মাহবুবুর রহমান।
প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, ১০ বছর পূর্বে নলছিটিতে বিশেষজ্ঞ চিকিৎসকের কথা চিন্তাও করা যেত না একমাত্র সেবা ক্লিনিক ও ডায়াগনণস্টিক কমপ্লেক্স বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে মানুষের সেবা দিয়ে যাচ্ছে। ২০২৩ সালে ডিজিটাল ডায়াগনণস্টিক ও কনসালটেশন সেন্টার উদ্বোধন হওয়ায় এখন থেকে প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষায়খুবই উন্নত মানের সরঞ্জাম ব্যবহার করা হবে। আমরা নলছিটি বসেই উন্নত চিকিৎসা পাবো।
ডিজিটাল ডায়াগণস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের চেয়ারম্যান মো. নাসিম সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালন করেন বিশিষ্ট রাজনীতিবীদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ডায়াগণস্টিকের পরিচালক খান মনিরুজ্জামান বিপ্লব ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মো. আলো চৌধুরী, সাবেক পৌর কাউন্সিলর ও সাংবাদিক মু. মনিরুজ্জামান মুনির , এনটিভির স্টাফ রিপোর্টার কে এম সবুজ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মো. হানযালা নোমানী ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থপেডিক ও পেইন বিশেষজ্ঞ ডা. মো. আবু সালেহ্, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, উপজেলা বিসিডিএস সদস্যবৃন্দ, উপজেলা ফারিয়ার সদস্যবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমামগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ব্রেকিং নিউজ-
- ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ : মির্জা ফখরুল
- কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
- জ্বালানি তেলের অবৈধ মজুতদারি রোধে ৩৮৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
- জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার
- সড়ক দুর্ঘটনা রোধে গণপরিবহনে জিপিএস ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত
- তরুণ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে: সংস্কৃতিমন্ত্রী
- ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ চাই: ট্রাম্প
