বান্দরবানের জেলা থানচিতে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সন্ত্রাসীদের গুলিতে দুইজন শ্রমিক আহত হয়েছেন। তারা হলেন, মো. জালাল (৩০) ও মো. ফোরকান (২৯)।

এ ঘটনায় ৪ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। শ‌নিবার (১১ মার্চ) বিকেল ৩টায় থানচি উপ‌জেলার লিক্রে সড়কের ২০ থেকে ২২ কিলোমিটার মাঝামাঝি থামলক পাড়া নামক এলাকায় এ ঘটনা ঘ‌টে।

 

এ ঘটনায় নিখোঁজ চারজন শ্রমিকের মধ্যে সূর্য দাশ (৩০) ও ড্রাইভার রুবেল নামে দুই শ্রমিকের জানা গেছে। বাকি দুইজনের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, থানচির লিক্রিতে নতুন নির্মাণাধীন সড়কের জন্য ২টি ট্রাকে করে ইট বহন করে নিয়ে যাচ্ছিল শ্রমিকরা। পরে সড়কের ৪৫ কিলোমিটার এলাকায় ইট পৌঁছে দেওয়া শেষে ফেরার পথে থামলক পাড়া নামক এলাকায় ট্রাককে লক্ষ্য করে গুলি চালায় কেএনএফ সদস্যরা । ট্রাকে হামলায় ১০ থেকে ১৫ জন কেএনএফর সদস্য অংশ নেয়। এদিকে অতর্কিত গুলিতে মো. জালাল (৩০) নামে এক শ্রমিকের পেটে গুলি লাগে এবং ফোরকান নামে আরো এক শ্রমিক গুলিতে আহত হন।

আরো জানা যায়, অপর ট্রাকসহ আরো চারজন শ্রমিক এখনো নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
এদিকে স্থানীয়রা আহত দুইজন শ্রমিককে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসার শেষে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসক।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version