তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: ২ মাসে গাইবান্ধার ৭ উপজেলায় ৪৭ জন নারী ও শিশু ধর্ষণ এবং পাশবিক নির্যাতনের শিকার হয়েছে। এদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। এ ব্যাপারে ৭ থানায় ধর্ষকদের বিরুদ্ধে ৪৭টি মামলাও দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করতে না পারায় ও বিচার ব্যবস্থা বিলম্বের কারণে ধর্ষণের মামলার সংখ্যা কমিয়ে আনা যাচ্ছে না বলে মুক্তিযুদ্ধ গবেষক অধ্যাপক জহুরুল কাইয়ুম জানিয়েছেন।গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন জানান, গাইবান্ধায় নানা কারণে ধর্ষণের ঘটনা বেড়েই চলছে। জমি নিয়ে দ্বন্দ্ব, পারিবারিক কলহ, পরকীয়া প্রেম ও জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটছে। ধর্ষিতাদের মধ্যে স্কুল শিক্ষার্থী ও শিশুর সংখ্যা বেশি। গাইবান্ধা জেনারেল হাসপাতালের তথ্যানুযায়ী থেকে জানুয়ারি-ফেব্রুয়ারি ২ মাসে গাইবান্ধার পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ, সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও গাইবান্ধা সদর উপজেলায় আশঙ্কাজনকভাবে বেড়েছে ধর্ষণের ঘটনা । গাইবান্ধার পুলিশ সুপার মো. কামাল হোসেন জানান, জানুয়ারি-ফেব্রুয়ারি ২ মাসে ৩৫ জন শিশু ও ১৭ জন মহিলাসহ মোট ৪৭ জন ধর্ষণের শিকার হয়েছে। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ব্রেকিং নিউজ-
- র্যাবের উপস্থিতি টের পেয়ে গাঁজাবোঝাই অটো ফেলে পালালো কারবারি
- রোগীদের সাথে প্রতারণা: আটপাড়ায় ২ ভুয়া চিকিৎসকের জেল-জরিমানা
- পূর্বধলায় হামের লক্ষণ নিয়ে ২ শিশু আইসোলেশনে
- কেন্দুয়ায় স্বামীর বাড়িতে নির্যাতনের শিকার নববধূ, শ্লীলতাহানির চেষ্টা
- পূর্বধলায় বেপরোয়া অটোরিকশার ধাক্কায় শিশু নিহত, শোকের ছায়া নাটেরকোনায়
- নেত্রকোনায় ট্রেডমার্ক জালিয়াতি: কারাদণ্ডের পরও বাজারে নকল জর্দা
- দখল-ভরাটে অস্তিত্বহীন কইজুরি খাল: জীবিকা হারাচ্ছেন হাজারো কৃষক
- প্রথম দফায় ৩৫টির পর এবার দুর্গাপুরে আরও অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু
