‘স্মাট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’ এই প্রতিপাদ্যকে নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে র্যালি, আলোচনা সভা ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ার মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের আয়োজনে
একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। সাংবাদিক শাহীন আহমদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কমলগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ফয়েজ আহমদ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, এম, এ, ওয়াহিদ রুলু প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ লেগে থাকবেই। তবে দুর্যোগ প্রতিরোধে সবাইকে কৌশলটি জানতে হবে। আমরা যখন নিজেরাই প্রকৃতির উপর অত্যাচার করবো, প্রকৃতিও ঠিক তেমনভাবে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। বর্জ্রপাত প্রতিরোধে আমাদের বাড়ির আঙ্গিনাসহ আশপাশের জমি এবং রাস্তার দু-পাশে তালগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগাতে হবে এবং গাছগুলো সঠিকভাবে পরিচর্যা করতে পারলে তাহলেই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা দুর্যোগ ও ঝুঁকিমুক্ত সোনার বাংলা উপহার দিতে পারবো। এর আগে কমলগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন এর উদ্যোগে অগ্নিকান্ড বিষয়ক মহড়ার আয়োজন করা হয়।
ব্রেকিং নিউজ
- মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং রুখতে পূর্বধলায় শিক্ষার্থীদের সচেতন করল পুলিশ
- বিদ্যুৎ উপকেন্দ্র ভাঙচুরের ষড়যন্ত্র, ৩৩ ছাত্রলীগ-যুবলীগ নেতার নামে মামলা
- পূর্বধলায় ধস্তাধস্তির পর বাঁশঝাড়ে মিলল গৃহবধূর নিথর দেহ, অভিযুক্ত পলাতক
- সারা দেশে অনিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে হাইকোর্টের রুল
- ৫৫ বছর পর চিহ্নিত শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের শাহাদাতস্থল
- খালিয়াজুরীতে বালু খেকোদের জরিমানা, পরিত্যক্ত বাড়িতে জুয়ার আসরে আটক ৬
- লতি তোলাই কাল হলো রাশিদার: হঠাৎ বিদ্যুৎ আসায় মৃত্যু
- কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ সার ডিলারকে অর্থদণ্ড



