সোমবার, সেপ্টেম্বর ২৮

 

তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: দীর্ঘ ১ বছরের প্রেমের সম্পর্ক ভাটা পড়ায় গাইবান্ধার সুন্দরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে এক তরুণী। প্রেমিক মোঃ রাশেদ মিয়া (২১) সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের পূর্ব ছাপড়হাটি গ্রামের মৃত গোলাপ মিয়ার ছেলে।শুক্রবার সকালে প্রেমিকা মোছাঃ আদূরী (১৯ ) বিয়ের দাবিতে প্রেমিক রাশেদ মিয়ার ঘরের সামনে অনশনে বসেছে।প্রতিবেশি আফরোজা বেগম জানান, প্রায় ১ বছর ধরে এই মেয়েটির সঙ্গে মোঃ রাশেদ মিয়া প্রেমের সম্পর্ক। কিন্তু হঠাৎ তাদের সম্পর্কের মধ্যে ভাটা পড়ায় প্রেমিকা আদূরী আক্তার শুক্রবার সকালে ১০টায় এখানে এসে অনশনে বসেছে। আর তাদের বিষয়টি গ্রামের সবাই জানে।আদূরী বলেন, মোঃ রাশেদ তার প্রতিবেশী । মোবাইল ফোনে তার পরিচয় হয়। পরে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে মাঝে-মধ্যেই দু’জনই দেখা করি। ও শারিরীক সম্পর্কে সৃষ্টি হয়। আর বিষয়টি উভয় পরিবারই জানতো। কিন্তু মোঃ রাশেদ মিয়া বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আজ হঠাৎ আমাকে ফোন দিয়ে এখানে আসতে বলে সে উধাও হয়। আপনারাই বলেন, এতো দিনের সম্পর্ক কি ভুলা যায়? আমি নিরুপায়। আমার অবস্থাটা কি কেউ বুঝতে পারছেন?এদিকে প্রেমিককে বাড়িতে না পেয়ে কথা হয় তার বড় ভাই আলমগীরের সাথে। তিনি জানান, আমার ভাই বাড়ির বাইরে রয়েছে। এসব বিষয়ে ছেলে কিছুই জানায় নি।এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ রানা মিয়া বলেন, বিষয়টি আমি শুনেছি, ঘটনাস্থলে গিয়ে দেখে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে।

Share.

বি এ অনার্স ( বাংলা বিভাগ ) । সাংবাদিকতায় যোগদান: ৪ ই মার্চ ২০১৯।আগ্রহের বিষয় ভ্রমণ , সাহিত্য ,পরিবেশ ও কৃষি।

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version