সোমবার, অক্টোবর ১৯
মৌলভীবাজার পুলিশ সুপার গোল্ডকাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের  উদ্বোধন করা হয়।
বুধবার (১লা মার্চ) সকালে এম সাইফুর রহমান স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপস্থিত জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরমেয়র মো: ফজলুর রহমান।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, জেলা পুলিশের মূল উদ্দেশ্যই খেলার মাঠে প্রাণ ফিরিয়ে আনা এবং এজন্যই এই টুর্নামেন্টের আয়োজন। আগামী ৪ঠা মার্চ টুর্নামেন্টের ফাইনাল খেলায় সিলেট রেঞ্জের সদ্য নবনিযুক্ত ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম-সেবা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে তিনি জানান।
আমন্ত্রিত অতিথিগণ শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের ম্যাচে কুলাউড়া উপজেলা ও মৌলভীবাজার সদর মুখোমুখি হয় এবং কুলাউড়া জয়লাভ করে। দিনের পরবর্তী ম্যাচে কমলগঞ্জ উপজেলা ও রাজনগর উপজেলা মুখোমুখি হবে।
প্রতিদিন খেলা অনুষ্ঠিত হবে সকাল ৯ টায় এবং দুপুর ১ টায়। প্রত্যেকদিন দু’টি খেলা করে অনুষ্ঠিত হবে।
Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version