যশোর ও খুলনা র‍্যাবের যৌথ অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার১
স্বীকৃতি বিশ্বাস, যশোর
যশোর ও খুলনা র‍্যাব-৬ এর যৌথ অভিযানে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা থেকে ৯ কেজি ৭ শত ৫০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা হুমায়ুন কবির(৩৮)কে
গ্রেপ্তার করেছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নীলফামারী জেলার জলঢাকা উপজেলার স্থায়ী বাসিন্দা।
রবিবার দিবাগত রাতে র‍্যাবের যৌথ অভিযানে বাগেরহাটের ফকিরহাট উপজেলার সাজির বটতলা এলাকা থেকে উক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

খুলনা র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মো. বদরুদ্দোজা বলেন, র‌্যাবের খুলনার সদর কোম্পানি ও যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বাগেরহাটের ফকিরহাট উপজেলার সাজির বটতলা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।উল্লেখিত সংবাদের ভিত্তিতে যৌথ আভিযানিক দলটি রোববার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ সময় তার কাছ থেকে ৯ কেজি ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ সংক্রান্ত বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত গাঁজা ও গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version