নানা আয়োজনে ঝালকাঠির পশ্চিম চাঁদকাঠি ফুলকুঁড়ি শিশু বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগ আহবায়ক ও ১ নং- ওয়ার্ড পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লব সহসভাপতি সাংবাদিক অ্যাডভোকেট আককাস সিকদার, এ কে এম আকরামুল হক, মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রেসক্লব নির্বাহী সদস্য সাংবাদিক জহিরুল ইসলাম জলিল ও যুবলীগ নেতা ফয়সাল মাহমুদ সায়েল প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন প্রধান শিক্ষক ফেরদৌসী ইয়াসমীন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। শিক্ষার্থীরা দৌড়,বিস্কুট দৌড়, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।বিদ্যালয়ের সকল শিক্ষক,অভিভাবক ও কমোলমতি শিশু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিদ্যালয়টি ২০১০ সালে প্রতিষ্ঠার পরে সুনামের সাথে শিশুদের শিক্ষায় অবদান রাখছে।
ব্রেকিং নিউজ-
- হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি
- দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা
- গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণে অগ্রাধিকার দিচ্ছে সরকার : আমির খসরু
- আমেরিকার সঙ্গে গোলামির চুক্তি বাতিলে দাবিতে দুর্গাপুরে সিপিবির সমাবেশ
- বিশ্বকাপে ফেরার লড়াইয়ে ‘এভারেস্ট’ জয়ের আশা ইতালির
- প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ
- ঢাবিতে দু’দিনব্যাপী ইয়াং স্কলার কনফারেন্স শুরু
- অস্ত্রের মুখে আনোয়ারায় তাণ্ডব: গভীর রাতে পরিবার জিম্মি করে সংঘবদ্ধ ডাকাতি
