মৌলভীবাজারের কমলগঞ্জে মোস্তাক আহমেদ আমন্ত্রণমূলক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর  উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার  ভানুগাছ রেলওয়ে মাঠে ইমানস্ ফ্লীল্ট এন্ড ম্যানেজমেন্টের সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠানে গেষ্ট অব অনার ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উদ্বোধক ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল হোসেন।উদ্বোধনী অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আসলম ইকবাল মিলন,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন।
এছাড়া স্বাগত বক্তব্য রাখেন ইমানস্ ফ্লীল্ট এন্ড ম্যানেজমেন্টের সিইও মাসুম আহমেদ।

উদ্বাধনী খেলায় ট্রাইবেকারে শাহাজান কিংস হবিগঞ্জ ১-০ গোলে মায়ের দোয়া ফুটবল একাডেমি ঢাকা’কে পরাজিত করে।

উদ্বোধনী খেলায় স্থানীয় জনপ্রতিনিধিসহ হাজার হাজার ক্রীড়ামোদী জনসাধারণ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version