তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি:

গামীকাল থেকে শুরু হচ্ছে গাইবান্ধা জেলা ইজতেমা। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় এলাকায় আগামী ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারী পর্যন্ত তিনদিন ব্যাপী গাইবান্ধা জেলা ইজতেমা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ইজতেমার সকল কার্যক্রম শেষ হওয়ায় আজ সকাল থেকেই পার্শ্ববর্তী জেলা ও উপজেলা থেকে আসতে শুরু করেছেন মুসল্লিগণ।জেলা ইজতেমা কে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এছাড়াও জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগত মুসল্লিদের সার্বিক সহযোগীতা প্রদানের ব্যবস্থা গ্রহন করা হয়েছে৷ গোবিন্দগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগণ মুসল্লি দের খাদ্যসহ বিভিন্ন ভাবে সহযোগীতা করছেন। এদিকে ইজতেমা ময়দান পরিদর্শন করেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ,গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি, উপজেলা নিবার্হী অফিসার আরিফ হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোসাদ্দেক আলী বাদু থানা অফিসার ইনচার্জ ইজার উদ্দিন সহ অন্যান্যরা। জেলা তাবলীগ জামাতের এর সার্বিক তত্বাবধানে এ ইজতেমা কার্যক্রম আগামীকাল ফজরের নামাজের এর মধ্য দিয়ে শুরু হবে।

Share.

বি এ অনার্স ( বাংলা বিভাগ ) । সাংবাদিকতায় যোগদান: ৪ ই মার্চ ২০১৯।আগ্রহের বিষয় ভ্রমণ , সাহিত্য ,পরিবেশ ও কৃষি।

Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version